শিরোনাম :
বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ বাংলা নববর্ষে বাসপা’র কেন্দ্রীয় সি. যুগ্ম সা. সম্পাদক লোকমান হোসেন’র শুভেচ্ছা নরসিংদীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী যুবদল নেতা আল আমিন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শ্রীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওপেন হাউজ ডে

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে| রবিবার (১২ এপ্রিল) বিকালে শ্রীপুর থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু|

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন|

অনুষ্ঠানে পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, একটা জাতি কে ধ্বংস করতে চাইলে যুব সমাজ কে ধ্বংস করতে হয়|আপনার সন্তান সন্ধ্যার পর কোথায় থাকে একটু খোঁজ নিন| মোবাইল জুয়ায় আসক্তি আছে কিনা খোঁজ নিন| শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না| নিজেদের কে সচেতন হতে হবে| কার সাথে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে| ৩০ লাখ মানুষের জন্য ১৫০ জন পুলিশ কি করবে? পুলিশ কাজ করছে, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন|

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমি যেখানেই যাই মাদকে বিরুদ্ধে কথা বলি| আমি শ্রীপুরকে মাদক মুক্ত করতে বদ্ধপরিকর| মাদকের কারনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়| মাদক পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংস করে| তাই আমার স্পষ্ট নির্দেশনা রয়েছে মাদকের সাথে সম্পৃক্ত কেউ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পদপদবী পাবে না| সন্ত্রাস চাঁদাবাজী কমেছে| মাদকটা নিয়ন্ত্রণে আনতে পারলেই সফল|

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহবায়ক এ্যাড. জাফর, আহবায়ক সদস্য পৌর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক আরিফ হোসেন আবির, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, গজীপুর জেলা ছাত্রদল নেতা নওশাদ মোস্তাক প্রমুখ| এসময় অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শ্রীপুর বাজারের ব্যবসায়ী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!