
নিজস্ব প্রতিবেদক
শুভ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের শুভেচ্ছা। মাটির ঘ্রাণ, কাঁচা আমের স্বাদ, আর বৈশাখী উৎসবে আনন্দে মাতুক মন! নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন শুরুর অঙ্গীকার। আগামীর পথচলা হোক নিরাপদ ও সুন্দর। শুভ নববর্ষ!
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমন উপলক্ষে নরসিংদী শহর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আল আমিন দলীয় নেতাকর্মীসহ জেলাবাসীকে নববর্ষে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। এটি কেবল ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের দিন নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের টানে এক হওয়ার মহামিলন মেলা।
পুরনো বছরের সব গ্লানি, জরা আর ব্যর্থতাকে মুছে দিয়ে নতুনের আহ্বানে জেগে ওঠার দিনটি হল পহেলা বৈশাখ। নতুন বছরের শুরুটা হোক নতুনের আবাহনে। পুরনো সব জরা আর গ্লানি মুছে দিয়ে নরসিংদী সকল শ্রেণী পেশার মানুষসহ বাঙালির জীবনে নববর্ষ আসুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি নিয়ে।
শিপ্র/শাহোরা/