সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি দিন হোক রঙিন আর সাফল্যে ঘেরা, জীবন ভরে উঠুক অনাবিল সুখে। পুরনো সব দুঃখকে বিদায় জানিয়ে নতুন ভোরে নতুন আশায় শুরু হোক পথচলা। বছর ঘুরে আবার এলো বাঙালির প্রাণের উৎসব, বৈশাখের এই রঙিন দিনে সকলের জীবন ভরে উঠুক খুশিতে। অশুভ শক্তি দূরে যাক, শুভ চেতনার জয় হোক। নতুন বছরের প্রতিটি ক্ষণ হোক স্মৃতিময়। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা! শুভ নববর্ষ!
বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় নেতাকর্মীসহ জেলাবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। এটি কেবল ক্যালেন্ডারের পাতা পরিবর্তনের দিন নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের টানে এক হওয়ার মহামিলন মেলা।
নববর্ষ মানেই নতুন সূচনা, নতুন আশার আলো। বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আসে পয়লা বৈশাখ। এই দিনে আমরা পুরনো বছরের সব দুঃখ, ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন বছরে পা রাখি আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে। আপনজনদের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে এই দিন হয়ে ওঠে আরও বিশেষ। নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জেলাবাসীকে আবারও বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।