শিরোনাম :
বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ বাংলা নববর্ষে বাসপা’র কেন্দ্রীয় সি. যুগ্ম সা. সম্পাদক লোকমান হোসেন’র শুভেচ্ছা নরসিংদীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী যুবদল নেতা আল আমিন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশেষ মানুষটার নাম বলেনি জয়া; অনেকদিন ধরে এক সাথে আছেন তারা

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বিনোদন ডেস্ক

এপার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় একাধারে দাপিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। সেখানকার ‘ইনডালজ এক্সপ্রেস’ নামে একটি ইউটিউব চ্যানেল সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। কাজ ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। এ আলাপচারিতায় প্রথমবার জানিয়েছেন—কোন এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক রয়েছেন তার। কেবল তাই নয়, তারা একসাথে আছেন বলেও জানান অভিনেত্রী জয়া আহসান।

এ আলাপচারিতার এক পর্যায়ে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না? এ প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, “হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।”

 

জয়া তার বিশেষ মানুষের নাম জানাননি। তবে তার ‘বিশেষ মানুষ’ অভিনয় জগতের কেউ নন। সিনেমা দুনিয়ার কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত নয়, এটা হয়ে গেছে বলেও জানান জয়া।

অনেক দিন ধরে পার্টনারের সঙ্গে আছেন জয়া আহসান। তার ভাষায়—“আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, অবশ্যই বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; আমরা সেটা অবশ্যই।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!