শিরোনাম :
বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ বাংলা নববর্ষে বাসপা’র কেন্দ্রীয় সি. যুগ্ম সা. সম্পাদক লোকমান হোসেন’র শুভেচ্ছা নরসিংদীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী যুবদল নেতা আল আমিন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লায় মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আরিফুর রহমান স্বপন / ১২৯ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় কিছুটা পরিবর্তন এসেছে। তবে এর কোন ধরেনর প্রভাব পরেনি নদী বেষ্টিত ও চর-অঞ্চল এলাকাগুলোতে। এসব এলাকায় যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। কুমিল্লার মেঘনা উপজেলায়ও এর ভিন্নতা ঘটেনি। উপজেলায় নদী তীরবর্তী এলাকাগুলোতে রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

প্রায় সপ্তাহ ধরে একটি চক্র রাতের আধাঁরে এ বালু উত্তোলন করছে বলে  অভিযোগ বলা হয়েছে। দিনের বেলায় ওই চক্রের ড্রেজারগুলো পার্শ্ববর্তী এলাকা গজারিয়া ও সোনারগাঁওয়ের বিভিন্ন স্থানে পার্কিং থাকে। দিন ঘনিয়ে রাত গভীর হলেই ড্রেজার যথাস্থানে বসিয়ে শুরু হয় পুনরায় বালু উত্তোলন। এমন অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকার দক্ষিণে বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে একটি চক্র। তারা প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত বালু উত্তোলন করেন। এতে নদী ভাঙনের হুমকির মুখে পড়ছেন রামপ্রসাদের চর, নলচর ও চালিভাঙ্গা বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, এদের প্রতিহত করা খুবই কঠিন। এদের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। এরা দুই-তিনমাস পরপর ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এসব অবৈধ ড্রেজার চালায়। আর মধ্যরাতে প্রতিবাদ করতে গেলে প্রাণও হারাতে হতে পারে। যার কারণে আমরা প্রতিবাদ থেকে বিরতি নিয়েছি। তার চেয়ে ভালো নদী ভাঙনের অপেক্ষায় থাকা, আর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া। পরে সরকার কিছু অনুদান দিলে বউ-বাচ্চা নিয়ে ভালোই দিন কাটবে।

এদিকে মহিলা যুবদলের মাহবুবা ইসলাম মিলির সাথে মোবাইলে যোগাযোগ করলে জানা যায়, বিএনপি- আওয়ামী লীগ এই দুই গ্রুপ মিলে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এদের মধ্যে ওই এলাকার বিএনপি পন্থি আব্দুল বারেক ও তার ছেলে মহোসিন ও হাসনাত, মৃত হাবিবুল্লার ছেলে রবিউল্লাহ প্রকাশ রবি ও ইব্রাহীম, রবিউল্লার ছেলে হিমেল, লালচানের ছেলে খলিল, জুলহাসের ছেলে রূপ মিয়া ও সোনা মিয়ার ছেলে আমজাদ। আওয়ামী লীগ পন্থি মজুদ্দীন মিয়ার ছেলে আলাউদ্দিন, আব্দুর রশীদের ছেলে জাকির হোসেন, আক্কাস আলীর ছেলে টিটু ও হুমায়ুন কবিরের ছেলে সাব্বির হোসেনসহ আরো অনেকেই। তিনি বলেন- অপরাধ দমনে নাম প্রকাশ করায় হয়ত আমার হুমকির মুখে থাকা লাগতে পারে। তারপরও আমি কাউকে অপরাধ করতে দেবো না।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস শিরোনাম প্রতিদিনকে বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। এব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি।কেউ আমাকে অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিপ্র/শাহোরা/আরস্ব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!