শিরোনাম :
বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ বাংলা নববর্ষে বাসপা’র কেন্দ্রীয় সি. যুগ্ম সা. সম্পাদক লোকমান হোসেন’র শুভেচ্ছা নরসিংদীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী যুবদল নেতা আল আমিন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

কালুরঘাট সেতুর রেলিং ভেঙে চাঁদের গাড়ি নদীতে; আহত ২

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে কর্ণফুলী নদীতে চাঁদের গাড়ি (জিপ) পড়ে দুইজন আহত হয়েছেন। গাড়ির চালকসহ দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে এদুর্ঘটনাটি ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টা ৪০ মিনিটের দিকে চাঁদের গাড়িটি (জিপ) বোয়ালখালী শহরের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিতে পড়ে যায়।

এদৃশ্য দেখে পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালান। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে পাঠিয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়া একটি চাঁদের (জিপ) গাড়ি ডান পাশের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। তবে দুইজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানতে পেরেছি। গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে। উদ্ধারের চেষ্টা চলছে।’

গত বছরের ১ আগস্ট কালুরঘাট সেতু সংস্কার শুরু করেন রেলওয়ে কর্তৃপক্ষ। এখনও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি।

শিপ্র/শাহোরা/লিস/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!