শিরোনাম :
বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ বাংলা নববর্ষে বাসপা’র কেন্দ্রীয় সি. যুগ্ম সা. সম্পাদক লোকমান হোসেন’র শুভেচ্ছা নরসিংদীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী যুবদল নেতা আল আমিন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লার ১৪ উপজেলা প্লাবিত

আরিফুর রহমান স্বপন / ১৪৯ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

পানিবন্দি ১২ লাখ মানুষ

 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, গোমতী নদীর বাঁধ ভেঙে ও ফেনী জেলার বন্যার পানি এসে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি প্লাবিত হয়েছে। জেলার প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ পর্যন্ত জেলায় বন্যার পানিতে ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এদের মধ্যে সদর উপজেলায় দুইজন, বুড়িচং উপজেলায় শিশুসহ ৪ জন, তিতাস উপজেলায় ২ জন, নাঙ্গলকোট উপজেলায় তিনজন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, লাকসাম উপজেলায় ৩ জন, মুরাদনগর একজন, মনোহরগঞ্জে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন মারা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ আগস্ট রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে গোমতী নদীর বাঁধ ভাঙে। এতে পানিতে তলিয়ে যায় বুড়িচং উপজেলার ১০৫টি গ্রাম। বুড়িচংয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে। তারপর একে একে প্লাবিত হতে থাকে গ্রামের পর গ্রাম। সেই পানি ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ছড়িয়ে বেশির ভাগ গ্রাম ডুবে যায়। গোমতীর পানিতে তলিয়ে যায় ব্রাহ্মণপাড়ার ৮টি ইউনিয়ন। যেখানে ৬০টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে যায়। এ ছাড়া দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দেবিদ্বারে ৫০টি গ্রামে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে।

এইদিকে ফেনীর বন্যার পানিতে ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে  চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও বরুড়া উপজেলার বেশিরভাগ অংশ। নাঙ্গলকোট উপজেলায় এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নই নতুন করে প্লাবিত হয়েছে। ওই উপজেলার পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ। বন্যায় এ উপজেলায় একজনের মৃত্যূ হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ফেনীর বন্যার প্রভাবে ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যার পানিতে  ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

কুমিল্লা তিতাস উপজেলা তিনটি ইউনিয়ন পানিবন্দি অবস্থায়। বর্তমানে ১০টি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় আছে। বন্যায় তিতাস উপজেলায় ২ শিশু মারা গেছে।

কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ূব মাহমুদ বলেন, বন্যায় জেলাজুড়ে ৬৫ হাজার হেক্টর ফসলি জমি পানি নিচে তলিয়ে গেছে। এখনও অনেক এলাকায় নতুন করে পানি ঢুকছে তাই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কি পরিমাণ ফসলি জমি ক্ষতি হয়েছে তা বন্যার পানি কমার পর সঠিক তথ্য জানা যাবে।

কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী গণমাধ্যমকে জানান, কুমিল্লা জেলাজুড়ে ১২৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে দুই লক্ষাধিক পরিবার। জেলাজুড়ে ৭২৪টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে থাকা ও বন্যায় পানিবন্দিদের পানিবাহিত রোগে আক্রান্ত বয়স্ক ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য ২০৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

শিপ্র/শাহোরা/আরস্ব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!