শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবি; শতাধিক অভিবাসী নিখোঁজ

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

মালয়েশিয়া-থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে আজ রবিবার মিয়ানমার, বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত ছয়জন জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সমুদ্র কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মালয়েশিয়ার কেদাহ ও পার্লিস রাজ্যের সমুদ্র কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানান, নৌকাটি মিয়ানমারের বুথিডং থেকে প্রায় ৩০০ জনকে বহনকারী একটি জাহাজের অংশ ছিল, পরে চোরাকারবারিরা মালয়েশিয়ার জলসীমার কাছাকাছি আসার পর তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে। তিন দিন আগে, যখন তারা সীমান্তের দিকে এগিয়ে আসছিল, তখন দলটিকে সিন্ডিকেট বিভক্ত করে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করে।

মালয়েশিয়ার কেদাহ পুলিশ প্রধান দাতুক আদজলি আবু শাহ জানান, লাংকাউইয়ের সাগর থেকে উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের পুরুষ, দুইজন রোহিঙ্গা পুরুষ এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। তবে মরদেহটি একজন রোহিঙ্গা নারীর।

তিনি আরো জানান, অন্য দুটি নৌকার অবস্থা জানা যায়নি। মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) ও মেরিন পুলিশ ফোর্সের (পিপিএম) সহায়তায় আরো হতাহত এবং বাকি নিখোঁজ নৌকাগুলোকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা প্রায়ই নির্যাতনের শিকার হয় এবং তাদের দক্ষিণ এশিয়ার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়, যার ফলে তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!