শিরোনাম :
জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ প্রাণ গেল ৫ যুবকের

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বিজয়নগরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাজাহানের ছেলে আকরাম (২২), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১), তিনি নিহত আকরামের বাসায় মেহমান ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন মিয়া (২৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর মৈন্দ এলাকার শাহাজান মিয়ার ছেলে তুহিন হাসান (২৫) এবং একই এলাকার মুকবুল আলীর ছেলে লোকমান হোসেন (২৩)।

আহতরা হলেন, চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন (২০), একই এলাকার ফজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও চান্দুরা কালীশিমা গ্রামের সিএনজি চালক আল আমিন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি সিএনজি এবং চান্দুরা থেকে শিমলাঘামী দুইটি মোটরসাইকেল রামুপুরা এলাকায় মোটরসাইকেলের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এ ছাড়াও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর উঠে গেলে আরও কয়েকজন আহত হন।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের স্থানীয়ভাবে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিপ্র/শাহোরা/রাহো/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!