শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড; ময়নাতদন্তে উঠে এলো নৃশংসতার তথ্য জামালপুরে টিকটক ভিডিও বানানোর ‘অপরাধে’ স্কুলছাত্রী বহিষ্কার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশিসহ ৩ জন নিহত কারিনার অবস্থার অবনতি; এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ভারতে আকস্মিক বরিশালে ৪ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে ; তথ্যমন্ত্রী বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে ‘রহস্যজনকভাবে’ ৪ ছাত্রী নিখোঁজ জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল  দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গোপন ক্যামেরায় ছাত্রীদের ছবি ধারণ; বাকৃবিতে তোলপাড়
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ি জনপদ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোনের ২৭ বিজিবি সদস্যরা।  রবিবার (১০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মারিশ্যা ইউনিয়নের পাকুজ্যাছড়ি মধ্যছড়া এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ১০ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।

মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি’র অধিনায়কের নির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

বিজিবি জানায়, অজ্ঞাত কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে পাকুজ্যাছড়ি মধ্যছড়া এলাকার একটি বাগানের ভেতরে বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ করে রাখে। পরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৯ দশমিক ২০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মারিশ্যা জোন ২৭ বিজিবি’র জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের তৎপরতা বাড়িয়েছে। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category