শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড; ময়নাতদন্তে উঠে এলো নৃশংসতার তথ্য জামালপুরে টিকটক ভিডিও বানানোর ‘অপরাধে’ স্কুলছাত্রী বহিষ্কার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশিসহ ৩ জন নিহত কারিনার অবস্থার অবনতি; এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ভারতে আকস্মিক বরিশালে ৪ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে ; তথ্যমন্ত্রী বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে ‘রহস্যজনকভাবে’ ৪ ছাত্রী নিখোঁজ জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল  দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গোপন ক্যামেরায় ছাত্রীদের ছবি ধারণ; বাকৃবিতে তোলপাড়
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

জামালপুরে টিকটক ভিডিও বানানোর ‘অপরাধে’ স্কুলছাত্রী বহিষ্কার

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদে ভিডিও বানানো ও তা টিকটকে পোস্ট করার অভিযোগে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কার করে।

বহিষ্কৃত শিক্ষার্থী বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামের মেয়ে। ওই শিক্ষার্থী দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, কিছুদিন আগে স্কুলছাত্রী স্কুলড্রেস পরা অবস্থায় দেওয়ানগঞ্জ মডেল মসজিদের ছাদে গিয়ে টিকটকের জন্য ভিডিও তৈরি করেন। এ সময় তিনি মডেলিং করে ভিডিও ধারণ করেন এবং পরে তা টিকটকে পোস্ট করেন। সম্প্রতি ভিডিওটি টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্কুলছাত্রীর এমন কর্মকাণ্ডে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়, সে কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সোমবার বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়ে নবম শ্রেণিতে পড়ে। সে আর কতটুকুই-বা ভালো-মন্দ বোঝে। না বুঝে হয়তো একটা ভুল করেছে। এজন্য স্কুল থেকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। এটা আমার মেয়ের জীবনে একটা কলঙ্ক হয়ে গেল।’

দেওয়ানগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠুক। বিদ্যালয়ের সুনাম ও সুন্দর পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্য শিক্ষার্থীরা নিয়মকানুন মেনে চলবে এবং নিজেদের নৈতিকতাকে আরও সমৃদ্ধ করবে।’

শিপ্র/শাহোরা/আমলি/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category