শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড; ময়নাতদন্তে উঠে এলো নৃশংসতার তথ্য জামালপুরে টিকটক ভিডিও বানানোর ‘অপরাধে’ স্কুলছাত্রী বহিষ্কার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশিসহ ৩ জন নিহত কারিনার অবস্থার অবনতি; এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ভারতে আকস্মিক বরিশালে ৪ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে ; তথ্যমন্ত্রী বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে ‘রহস্যজনকভাবে’ ৪ ছাত্রী নিখোঁজ জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল  দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গোপন ক্যামেরায় ছাত্রীদের ছবি ধারণ; বাকৃবিতে তোলপাড়
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে গোপন ক্যামেরায় ছাত্রীদের ছবি ধারণ; বাকৃবিতে তোলপাড়

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গোপনে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আবু খারিয়া তোফায়েল। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীর ছবি সন্দেহজনকভাবে মোবাইলে ধারণ করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার কাছে গাঁজা জাতীয় মাদকদ্রব্যও পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার শিকার ওই শিক্ষার্থী বলেন, “জিমনেসিয়াম থেকে খেলা দেখে ফেরার সময় এক ভাইয়া আমাদের জানান, ওই ব্যক্তি সম্ভবত ছবি তুলছে। পরে আমরা তার কাছে ফোন দেখতে চাইলে সেখানে আমিসহ একই স্থানে থাকা বিভিন্ন মেয়ের একাধিক ছবি দেখতে পাই। এরপর তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. রহমত উল্লাহ বলেন, “আমরা তাকে আটক করেছি। কোতোয়ালি থানায় নেওয়ার পর মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য একজন বাদী প্রয়োজন হবে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের মাধ্যমে নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক কাজী ফরহাদ কাদির বলেন, “শিক্ষার্থীদের মাধ্যমে আমরা জানতে পারি যে ওই ব্যক্তি গোপনে মেয়েদের ছবি তুলছিল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। এখানে আসার পর সে মোবাইল ফোন ভেঙে আলামত নষ্টের চেষ্টা করে। তার কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। মোবাইলটি ভেঙে ফেলায় আমরা আলামত যাচাই করতে পারিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শিপ্র/শাহোরা/তাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category