শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড; ময়নাতদন্তে উঠে এলো নৃশংসতার তথ্য জামালপুরে টিকটক ভিডিও বানানোর ‘অপরাধে’ স্কুলছাত্রী বহিষ্কার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশিসহ ৩ জন নিহত কারিনার অবস্থার অবনতি; এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ভারতে আকস্মিক বরিশালে ৪ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে ; তথ্যমন্ত্রী বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে ‘রহস্যজনকভাবে’ ৪ ছাত্রী নিখোঁজ জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল  দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গোপন ক্যামেরায় ছাত্রীদের ছবি ধারণ; বাকৃবিতে তোলপাড়
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল 

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

খেলাধূলা ডেস্ক 

জুন মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ১৫ বছর পর ওয়ান ডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে অসিরা।

ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। আর টি-টোয়েন্টি চট্টগ্রামে। সফরের জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) । অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল বাছাই করেছেন নির্বাচকরা। তবে তারকা একাধিক ক্রিকেটারই নেই এবারের সফরে।

৯, ১১ ও ১৪ জুন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল। ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে। এছাড়া সবশেষ তারা ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল শেন ওয়াটসন, মিচেল জনসনরা।

পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে তিন ওয়ানডে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সিডনি সিক্সার্সের জোয়েল ডেভিস। বিগ ব্যাশের মোস্ট ভেলুয়্যাবল খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া পেয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস অ্যাওয়ার্ডসও। নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে।

নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতে এবং জাতীয় দলের অংশ হতে দেখা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন কিংবা ফিরে আসা খেলোয়াড়দের সমন্বয় এই উপমহাদেশীয় সফরগুলোতে দারুণ ভারসাম্য তৈরি করবে। বিভিন্ন ধরনের কন্ডিশন ও অভিজ্ঞতার মধ্যে খেলোয়াড়দের উন্নতির সুযোগ করে দেওয়া গুরুত্বপূর্ণ, এবং আগামী ১৮ মাস থেকে দুই বছরে সূচির বিভিন্ন সিরিজ ও ভবিষ্যৎ অভিযানের কথা মাথায় রেখে আমরা এ দিকটিতে গুরুত্ব দেওয়া অব্যাহত রাখব।”

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কোনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাশ লাবুশানহে, ম্যাথু রেনশ, তানভীর শাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, কুপার কোনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রেভিস হেড, জস ইংলিস, স্পেনসের জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জস

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category