শিরোনাম :
জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

টানা বৃষ্টিতে প্লাবিত সড়ক; সাজেকে যান চলাচল বন্ধ

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

টানা বৃষ্টিতে পাহাড়ি জেলা রাঙামাটি বাঘাইছড়ির সাজেক সড়ক ঢুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়া সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে

সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প উপায়ে সাজেকে আটক পর্যটকদের পারাপার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার।

তিনি বলেন, আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকায় রাস্তা এবং মাচালং ছড়ার উপর নির্মিত সেতু পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও সেতুর উপর প্রায় চার থেকে পাঁচ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সকল গাড়ি যাওয়া-আসা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান তারা।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!