শিরোনাম :
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ অন্যরকম ক্ষোভ প্রকাশ

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

কাঁচা সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হওয়ায় অভিনব এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বর্ষার বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যাওয়া সড়কে ধানের চারা রোপণ করে তারা নিজেদের ক্ষোভ ও দাবির কথা জানান।

চাঁদপুরের ফরিদগঞ্জে শাশিয়ালী থেকে পাটোয়ারী বাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়কে এই ঘটনাটি ঘটেছে।

শাশিয়ালী থেকে পাটোয়ারী বাজার পর্যন্ত মাত্র ২ কিলোমিটারের এই সড়কটি ফরিদগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। স্থানীয়দের পাশাপাশি অসংখ্য শিক্ষার্থী ও ছোটবড় যানবাহনের চলাচল হয় এখানে। তবে বহু বছর ধরে সড়কটি মেরামত বা পাকাকরণ না হওয়ায় বর্ষা এলেই এর অবস্থা বেহাল হয়ে পড়ে। হাঁটাচলা তো দূরের কথা, যানবাহন চলাচলও হয়ে পড়ে কষ্টসাধ্য।

স্থানীয়দের অভিযোগ, আশপাশের অনেক সড়ক ইতোমধ্যে পাকা করা হলেও এই সড়কটি অবহেলিত থেকে গেছে। বারবার দাবি জানানো সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি পড়েনি এখানে। ফলে বর্ষা মৌসুমে প্রতিদিন কর্দমাক্ত রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে।

দুর্ভোগ নিরসনের দাবিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে এলাকাবাসী বৃষ্টি উপেক্ষা করে সড়কে নেমে আসেন। তারা কর্দমাক্ত অংশে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানান। এসময় শিশু শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। শুধু চারা রোপণই নয়, এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত সড়কটি মেরামত ও পাকাকরণের দাবি জানান।

প্রতিবাদে অংশ নেয়া বক্তারা বলেন, ‘আমরা বছরের পর বছর এই সড়কের জন্য ভুগছি। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেয়া সবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আশেপাশের সড়কগুলো পাকা হলেও আমাদের এই সড়কটি কেন অবহেলিত, আমরা বুঝতে পারি না।’

তারা আরও বলেন, ‘এই সড়ক দিয়ে শুধু ফরিদগঞ্জ নয়, পাশের উপজেলা থেকেও অনেক মানুষ যাতায়াত করেন। অথচ সরকারের কোনো উদ্যোগ নেই। তাই আমরা বাধ্য হয়েছি প্রতিবাদ জানাতে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!