শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে  বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলঙ্গা থানাধীন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুরকা  জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার অ্যাম্বুলেন্স চালক লাল মিয়া (৪৫)।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের চিকিৎসা করাতে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন তার স্বজনরা। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী রিনি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৬) একটি বাসের সঙ্গে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-অ-০০-০৩৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হন।

এ ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক লাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোস্তাফিজও আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!