শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

রাজশাহীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে কর্মী নিহত, ২ নেতা বহিষ্কার

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দলের কর্মী গানিউল ইসলাম নিহতের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি তানোর পৌরসভার সাবেক মেয়র। এছাড়া তানোরের পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলা বিএনপি তাদের বহিষ্কার করে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দু’জনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত মঙ্গলবার (১১ মার্চ) তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে। ওই ইফতারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

ওই ইফতারে শরীফ উদ্দিন আসার আগে তাকে বরণ করে নিতে বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীরা কৃষ্ণপুর মোড়ে অপেক্ষা করছিলেন। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোমিনুল হকের অনুসারীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে বাধা দেন বর্তমান সভাপতি মুজিবুর রহমানের অনুসারীরা। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গানিউল ইসলাম নামে দলীয়  একজন কর্মী আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেকানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার মিজানুর রহমান ও মুজিবুর রহমানসহ ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা হয়। এরপরই দুই নেতাকে বহিষ্কার করে জেলা বিএনপি।

এ বিষয়ে কথা বলতে শুক্রবার দুপুর ১২টার দিকে মিজানুর রহমানের দুটি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হয়। তিনি ফোন ধরেন নি। তবে আগের দিন মামলার পর মিজানুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই  ও্ই ঘটনা  ঘটে গেছে। পরে আমি গিয়ে ইফতার করেছি। আমাকে কেন আসামি করা হয়েছে বুঝতে পারছি না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এটা করতে পারে।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!