শিরোনাম :
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব; এ প্রশ্ন চিত্রনায়িকা বর্ষার

Reporter Name / ৫৭৭ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুলশিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমেছে। নিহতদের অধিকাংশই শিশু-কিশোর। এই নির্মম ট্র্যাজেডিতে শোবিজ অঙ্গনের অনেকে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।ৎ

চিত্রনায়িকা বর্ষা নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে বাসায় ফিরে এমন ভয়ংকর দৃশ্য কল্পনা করেও শিউরে উঠেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন?”

বর্ষা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছুদিন পরপর দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন্যরকম কিন্তু আমাদের দেশের মানুষের শিশু-বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এ অবস্থা মেনে নেওয়া যায় না।”

মা হিসেবে গভীর উদ্বেগ প্রকাশ করে বর্ষা লিখেছেন, “জানি, মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক থাকতে বলেছেন। একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজ আবরারকে। যতক্ষণ পর্যন্ত না বাসায় আসে, ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ, আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন। আমিন।”

রাজধানীর মতো জনবহুল এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণের ব্যাপারে বর্ষা লিখেছেন, “এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই শুধু ক্ষেত আর পানি থাকবে। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়? কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!