শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যাকাণ্ড; ময়নাতদন্তে উঠে এলো নৃশংসতার তথ্য জামালপুরে টিকটক ভিডিও বানানোর ‘অপরাধে’ স্কুলছাত্রী বহিষ্কার লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশিসহ ৩ জন নিহত কারিনার অবস্থার অবনতি; এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ভারতে আকস্মিক বরিশালে ৪ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে ; তথ্যমন্ত্রী বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে ‘রহস্যজনকভাবে’ ৪ ছাত্রী নিখোঁজ জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল  দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: সেতুমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গোপন ক্যামেরায় ছাত্রীদের ছবি ধারণ; বাকৃবিতে তোলপাড়
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

কারিনার অবস্থার অবনতি; এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ভারতে

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিনোদন ডেস্ক

লিভার জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। কিন্তু, সময় যত গড়াচ্ছে, ততই অবস্থার অবনতি হচ্ছে তার।
এমন জটিল ও উদ্বেগজনক পরিস্থিতির মাঝে সরকারসহ সকলের কাছে সাহায্যের আবেদন করেছিলেন কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তার এখন একটাই চাওয়া, মেয়েটা বাঁচুক তার!

কারিনার সবশেষ অবস্থা জানিয়ে বাবা কায়সার হামিদ বলেন, নিজের সর্বোচ্চ চেষ্টাতেই কারিনার চিকিৎসার ব্যবস্থা করছি। চেষ্টা করছি ভারতে নেওয়ার; ভিসা মাত্রই হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এ খেলোয়াড় বলেন, এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভেঙেছি, একটা জমির বায়না করেছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) কারিনা কায়সারের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। কারিনা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। তবে, যথাযথ চিকিৎসা ও ওষুধ গ্রহণে কিছুটা অবহেলা করায় হঠাৎ লিভারে ইনফেকশন দেখা দেয়। এর মধ্যে তিনি নতুন করে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ তে আক্রান্ত হন। গত শুক্রবার রাতে লিভার ফেইলিউর হলে চিকিৎসকরা তাকে দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তরিত করে।

এর আগে, সংবাদ মাধ্যমে কায়সার হামিদ জানিয়েছিলেন, মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি নিজের জমি বিক্রির চেষ্টা করছেন, তবে সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। সেইসঙ্গে বলেছিলেন, জানি না সরকারিভাবে কোনো সহায়তা পাব কি না। এই মুহূর্তে আমার মেয়েকে সুস্থ করে তোলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সবার সহায়তা এখন খুব দরকার।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category