শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

হাদিকে গুলিবর্ষণকারী মাসুদ তার  অবস্থান দুবাইয়ের জানালে সেটা সত্য নয়

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিহস্ব প্রতিবেদক

ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযোগপত্র দাখিল করেছে। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে বিকেলে ডিবি অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ডিবি জানায়, হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো আসামি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি একাধিক ভিডিও বার্তায় দাবি করেছেন যে তিনি বিদেশে আছেন এবং তাকে ও তার পরিবারকে ফাঁসানো হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, মাসুদের ভিডিও বার্তা তিনটি পর্যালোচনা করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি এবং ভিডিওগুলো আসল। তবে মাসুদেস দাবি যে তিনি দুবাইতে অবস্থান করছেন, তা সঠিক নয়। তদন্তে প্রমাণ পাওয়া গেছে ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন।

তিনি আরও জানান, ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এখনো আসেনি। তবে প্রাথমিক তদন্ত ও প্রমাণ অনুযায়ী ফয়সালের অবস্থান এবং ভিডিও বার্তাগুলোর সত্যতা যাচাই করা হয়েছে।

এর আগে হাদি হত্যার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর পলাতক ছিলেন। ডিবি জানিয়েছে, নতুন তথ্য পাওয়ার পরও যদি অন্য কোনো আসামির সম্পৃক্ততা প্রমাণিত হয়, তবে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।

শহীদ হাদিকে হত্যার মূল পটভূমি হিসেবে রাজনৈতিক প্রতিহিংসা এবং বিভিন্ন সময় তার ভিন্নধর্মী রাজনৈতিক বক্তব্যকে ধরা হয়েছে।

ডিবি সূত্র জানায়, হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য প্রকাশ করতেন, যা কিছু নিষিদ্ধ ছাত্রসংগঠন ও রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছিল।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!