শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

স্লিপার লক ভেঙে বেঁকে যায় রেললাইন; দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনযাত্রীরা

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে ছোট দেওড়া এলাকায় রেললাইন বেঁকে গিয়ে ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বনলতা এক্সপ্রেস ট্রেন।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দেড় হাজারের বেশি যাত্রী নিয়ে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। রেললাইন বেঁকে যাওয়া দেখে ছোট দেওড়া এলাকায় লাল নিশানা টাঙিয়ে ট্রেনটিকে থামিয়ে হয়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দেওড়া এলাকায় দুপুরে ঢাকা-জয়দেবপুর রেললাইন দিয়ে একটি ট্রেন অতিক্রম করে চলে যায়। এরপর ছোট দেওড়া এলাকায় রেললাইনের স্লিপার লক ভেঙে রেললাইন বেঁকে যায়। ঘটনাটি দেখার পর ধীরাশ্রম এলাকায় রেললাইনে একটি লাল নিশানা টাঙিয়ে দেয় স্থানীয়রা। এরপর বিকেল ৩টার দিকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের দূর থেকে ওই লাল নিশানা দেখে থামিয়ে দেয়। ওই ট্রেনে প্রায় দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ যাত্রী ছিল। অল্পের জন্য ট্রেনে থাকা এসকল যাত্রীরা বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। রেললাইন বেঁকে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ওই ট্রেনটি সেখানে যাত্রাবিরতি করে। রেললাইন মেরামত শেষে বিকেল সোয়া ৪টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জ্জামান জানান, রেললাইনটি বেঁকে গিয়ে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে ওই ট্রেনের প্রায় দেড় হাজার যাত্রী রক্ষা পেয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, রেললাইন বেঁকে যাওয়া যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১ ঘণ্টা আটকে ছিল। পরে রেললাইন মেরামত করা হলে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ট্রেনটি ছেড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শিপ্র/শাহোরা/আসা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!