শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে পলিমাটি’র পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। বুধবার (২৬ মার্চ)  সকাল ৬ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের করে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে পলিমাটির সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজে লেগে যান যা ছিলো সত্যিই চিত্তাকর্ষক। পরে ভোরে তারা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান,  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান, পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী  আলিফ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য নাহিদ, মাহিম, হাকিম, তৃনা, শ্রদ্ধা, মাধুর্য, রাফা, ফারিয়া, রোকসানা, নিজাম,  সাইফসহ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে  অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা ।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!