শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সাড়ে ৩ ঘন্টা পর যান চলাচল বন্ধ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সিএনজি পাম্প থেকে যানবাহনগুলোতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ এবং অবৈধভাবে সিলিন্ডারে করে কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে চালক ও মালিকরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মর্সূচি পালন করে।

বিভিন্ন যানবাহনের কয়েক হাজার শ্রমিক তাদের দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে অবস্থান নেয়। এর ফলে মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার অঞ্চলজুড়ে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী হাজার হাজার যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রী সাধারণ।

এদিকে মহাসড়ক অবরোধের খবরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে  চালক ও মালিকদের সাথে আলোচনায় বসে। পরে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে মহাসড়ক থেকে সড়ে যায় পরিবহন চালক ও মালিকরা। অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

চালক ও মালিকরা জানায়, আমার দেশের গ্যাস আমি নিবো, যখন খুশি তখন নিবো। নিজের দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোন সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেকার, পরিবহনসহ বিভিন্ন গাড়ীতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে আসছে। যা সম্পূর্ন অযৌক্তিক এবং আইন বিরোধী। অচিরেই এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে চালক ও মালিকরা।

প্রাইভেটকার মালিক সুমন মিয়া বলেন, আমরা দূরদূরান্তে যাত্রী নিয়ে যেতে হয়। অনেক সময় জরুরী প্রয়োজনে আমাদের খুব দ্রুত গন্তব্যে যেতে হয়। আমরা নরসিংদীর সিএনজি পাম্পগুলোতে গেলে দেখাযায় অনেক সময়ই আমাদের গাড়ীতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে। এতে অনেক সময় আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় । এসব সমস্যা থেকে আমরা পরিত্রাণ চায়।

মাইক্রোবাস চালক ছাত্তার বলেন, আমাদের গ্যাস নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুরের শিল্পখাতে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়েও গ্যাস পাই না। গ্যাসের কারণে আমরা ঠিকমত গাড়ি চালাতে পারছি না। যার কারণে আমরা পরিবার নিয়ে কষ্টে আছি।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধ ও সিএনজি পাম্পগুলোতে ২৪ ঘন্টা গ্যাস সরবরাহের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে সিএনজি চালিত যানবাহন চালক ও মালিকরা। পরে তাদের দাবীর সুষ্ঠ ও সুন্দর সমাধানের আস্যস্থ করলে বিক্ষোভকারীরা সরে গেলে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

শিপ্র/শাহোরা/সুব/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!