শিরোনাম :
নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সারাদেশে সহিংসতা ও গুলির ঘটনায় পুলিশসহ নিহত ৮৮

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সরকার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকাসহ সারাদেশে অসহযোগ আন্দোলনকে ঘিরে সংঘর্ষ ও গুলির ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৮৮ জন নিহত হয়েছেন।  রবিবার (৪ আগস্ট) ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন  এই হতাহতের ঘটনা ঘটে।

সারাদেশ থেকে ’শিরোনাম প্রতিদিন’  এর  প্রতিনিধিদের পাঠানো সংবাদ  ও তথ্যের ভিত্তিতে এ বিষয়ে জানা যায়।

নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ ২২ জন, ফেনীতে ৮ জন, নরসিংদীতে ৬ জন, মাগুড়ায় ৪ জন, রংপুরে ৪ জন, সিলেটে ৩ জন, পাবনায় ৩ জন, কিশোরগঞ্জে ৩ জন, লক্ষ্মীপুরে ৮ জন, কুমিল্লায় ৩ জন, বগুড়ায় ৪ জন, মুন্সীগঞ্জে ৩ জন, রাজধানীতে ৯ জন, বরিশালে ১ জন, জয়পুরহাটে ২ জন, ভোলায় ১ জন, হবিগঞ্জে ১ জন, কেরানীগঞ্জে ১ জন, কক্সবাজারে ১ জন এবং আশুলিয়ায় ১ জন মারা গেছেন।

সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ নিহত ২২

সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা। রবিবার দুপুরে এক দফা দাবিতে আন্দোলনকারীরা এনায়েতপুর থানায় ঢুকে তাদের পিটিয়ে হত্যা করে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিইআইজি বিপ্লব বিজয় বসাক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সিরাজগঞ্জে এক দফা আন্দোলনে নামা শিক্ষার্থী-জনতা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনীতে নিহত ৮

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের সদস্যদের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। রবিবার দুপুর ২টার পর শহরের মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

রাজধানীতে নিহত ৯

রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত আওয়ামী লীগ নেতার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। দুপুরে রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বিকালে ফার্মগেট এলাকায় সংঘর্ষের মধ্যে আহত হয়ে তৌহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মহাখালীর ডিএইট কনসালটেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী। বাকিদের নাম পরিচয় তাতক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পাবনায় নিহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারের পদত্যাগ দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে সংঘর্ষে পাবনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার দুপুরে শহরের এ হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহিবুল, জাহিদ ও ফাহিম। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুরে আওয়ামী লীগ নেতাসহ নিহত ৪

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন আওয়ামী লীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন। রবিবার বেলা ১২টায় নগরীর ভাঙ্গা মসজিদ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে একজন সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন হারা। বাকি তিনজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বগুড়ায় নিহত ৪

বগুড়ায় চলমান অসহযোগ আন্দোলনে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে শহরের তিন নম্বর রেল গুমটি ও দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম মুনিরুল ইসলাম। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জে নিহত ৩

মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। রবিবার বেলা ১০টার দিকে শহরে থানারপুল চত্ত্বরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। নিহতরা হলেন, উত্তর ইসলামপুরের রিয়াজুল ফরাজী (৩৮) এবং ডিপজল (২৫)। এছাড়া ঢাকায় নেওয়ার পথে মো. সজল (১৯) নামে আরেক যুবক মারা যায়।

লক্ষ্মীপুরে নিহত ৮

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ৮ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

নরসিংদীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী নিহত

নরসিংদীতে কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে আওয়ামী লীগের ছয় জন সমর্থক নিহত হয়েছেন। এসময় আন্দোলনকারীসহ অন্তত ৭ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দুপুরে সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন  শাহীন (৪০), সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূঁইয়া (৪২), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু (৩৮), মাধবদীর আলগী এলাকার আওয়ামী লীগের সমর্থক শাহাজাহান মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫) এবং মাধবদীর শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান সোহেল (৪৩) ও মহিষাসূড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (৪০)। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে নিহত ৩

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় সাংবাদিকসহ অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।রবিবার সকাল ১১টা থেকে শহরের পুরানথানা, গৌরাঙ্গবাজার, খরমপট্রি ও জেলা আওয়ামী লীগ মোড়ে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নরজুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজন সদর উপজেলার বিদামপাড়া গ্রামের মো. সুজন মিয়ার মেয়ে অনজনা আক্তার (২৫)। বাকিদের নাম তাতক্ষণিকভাবে জানা যায়নি।

জয়পুরহাটে যুবলীগ নেতাসহ নিহত ২

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নিহতরা হলেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রফিকুজ্জামান রহিম (৫২) এবং বিশাল সরকার (১৮)। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন নাহার ডেইজি বিশাল সরকারের এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া দুপুর দুইটা পর্যন্ত ৬৮ জনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুমিল্লায় পুলিশ কনস্টেবলসহ নিহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় পৃথক স্থানে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। ইলিয়টগঞ্জ এবং দেবিদ্বারে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। রবিবার জেলার ইলিয়টগঞ্জ এবং দেবীদ্বারে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার কনস্টেবল এরশাদ আলী এবং দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুবেল এবং অজ্ঞাত ১ জন ।

সিলেটে নিহত ৩

সিলেটে সরকার পতনের এক দফা আন্দোলনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গোলাপগঞ্জ পৌর শহরে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পাঁচ শতাধিক লোক আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। নিহতরা হলেন- গোলাপগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে নাজমুল ইসলাম (৩৫), ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সুদর্শন সেন ও আরএমও ডা. শাহিন আহমদ।

আশুলিয়ায় নিহত ১

ঢাকার সাভারের আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ আরও একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার দুপুর দেড়টার দিকে মরদেহটি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস বলেন, দুপুর দেড়টার দিকে মৃত অবস্থায় ওই মরদেহ রেখে যায় ৪-৫ জন তরুণ। মরদেহটি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া হাতে গুলিবিদ্ধ আরও একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোলায় নিহত ১

ভোলায় অসহযোগ আন্দোলনে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.জসিম উদ্দিন (৪৫) ভোলা পৌর নবীপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে ও ভোলার শহরের নতুন বাজার এলাকায় ছাতা ব্যবসায়ী।

মাগুরায় সংঘর্ষে নিহত ৪

কোটা সংস্কার আন্দোলনে এক দফা দাবি ঘিরে মাগুরায় সকাল থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দিনব্যাপী সংঘর্ষে শহরের পারনান্দুয়ালী এবং মহম্মদপুর উপজেলা সদরে এসব সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে ছাত্র, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। নিহতরা হলেন, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মেহেদী হাসান রাব্বি, সদরের রায়নগর গ্রামের ফরহাদ হোসেন, মহম্মদপুর সদরের ইউনুস আলীর ছেলে আহাদ আলী বিশ্বাস ও মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সুমন শেখ।

হবিগঞ্জে নিহত ১

হবিগঞ্জে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। রবিবার বেলা ৩টার দিকে টাউনহল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রিটপন শীল (২৭) হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের রতন শীলের ছেলে।

কেরানীগঞ্জে নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় এই ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। এ সময় অফিসের ভেতর আটকা পড়ে আওয়ামী লীগ কর্মী মো. ইফতি (৩২) নামের একজন নিহত ও প্রায় ১৫ জন আহত হন।

বরিশালে আওয়ামী লীগ নেতা নিহত

বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনে এক দফা দাবির অসহযোগ কর্মসূচী পালনের প্রথম দিনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক মানুষ বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. টুটুল চৌধুরী (৬০) নগরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এদিকে সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে।

এর আগে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!