শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সারজিসের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় শহীদদের পরিবার

Reporter Name / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে প্রায় ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে শহীদ পরিবারের সদস্যদের কর্মসূচি স্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন সারজিস আলম।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না করা হলে তা হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। প্রয়োজনে আবার জীবন দিয়ে হলেও তার বিচার নিশ্চিত করা হবে।

পাশাপাশি শহীদ পরিবারের সাথে ছাত্র প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে তাদের সকল যৌক্তিক দাবি উপদেষ্টাদের কাছে পৌঁছে দেওয়ার ও রবিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আশ্বাসও দেন সারজিস আলম।

উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু প্রতিফলন দেখিননি উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সবার যৌক্তিক দাবি বুঝিয়ে দিতে হবে।

এর আগে ৫ দফা দাবিতে বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শহীদ পরিবারের সদস্যরা। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করা চেষ্টা করে আসছেন, তবে তাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না।

জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেছেন। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনো বিচারের সম্মুখীন হয়নি।

পরিবারগুলোর দাবিসমূহ হচ্ছে- প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া শহীদ পরিবারের ন্যায্য সম্মানী শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে; শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!