শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে নরসিংদী কৃতি সন্তান জিয়াউল হক

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নরসিংদীর কৃতিসন্তান মোহাম্মদ জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মোহাম্মদ জিয়াউল হক নরসিংদীর রাযপুরা উপজেলার চরাঞ্চল চর আড়ালিয়া ইউনিযনের বাঘাই কান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা সবার প্রিয় মরহুম ডাক্তার রফিকুল ইসলাম যাকে মোটামুটি এলাকার সবাই এক নামেই চিনেন। তিনি এমবিএস পাস করা না হলেও একজন পল্লী চিকিৎক হিসেবে উনার বেশ নাম-ডাক ছিল। নরসিংদী শহরের সিএন্ডবি রোডস্থ পাটপট্টি এলাকায় উনা গড়া একটি ফার্মেসি ছিল। যা তিনি নিজেই পরিচালনা করতেন।

পদোন্নতির পর মোহাম্মদ জিয়াউল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ড. মোহাম্মদ জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দীর্ঘদিন প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি লাভ করেন। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সন্তান হিসেবে জেলা তথা এলাকার মানুষের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি করেছেন। এছাড়াও গত ২ নভেম্বর ড. মোহাম্মদ জিয়াউল হক এর সহধর্মিণী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন।

গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর জনপ্রশাসনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির পর জিয়াউল হককে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি করে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়। সেখানে যোগদানের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তৎকালীন সিনিয়র সচিব মো. এহছানুল হকের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। পরে মো. এহছানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হলে জিয়াউল হককে আবার এপিডি উইংয়ে পদায়নের আগ্রহ দেখানো হলেও শেষ পর্যন্ত তাকে এপিডিতে পদায়ন করা হয়নি।

এরপর জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের প্রায় ৪২ দিন পর এবার তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।

২০১৫ সাল থেকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়েই কর্মরত ছিলেন। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয়েও কাজ করেছেন।

মোহাম্মদ জিয়াউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কৃতি ছাত্র, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭ ব্যাচের সদস্য।

চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. এহছানুল হককে গত ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। প্রায় আড়াই মাস পর নিয়মিত সচিব পেল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

জিয়াউল হক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের রুটিন দায়িত্ব চালিয়ে আসছিলেন।

তার এই পদোন্নতিকে নিয়মিত পদোন্নতি ও প্রশাসনিক বিন্যাসের অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তিনি বর্তমান সচিবের স্থলাভিষিক্ত হয়ে মন্ত্রণালয়ের সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক তদারকির দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। নতুন সচিবের সামনে দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করার চ্যালেঞ্জ থাকবে। শীঘ্রই তিনি নতুন পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে সচিবালয় সূত্রে জানা গেছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!