শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিশুপার্কে হেসে খেলে আনন্দে সাথে এতিম শিক্ষার্থীদের দিনপাড়

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের অন্যসব শিশুদের মতো তাদের জীবনে নেই আনন্দের ছোঁয়া। হয়তো তাদের বাবা-মা থাকলে আর সকল শিশুদের মতোই তাদের জুটতো ভালো-মন্দ অনেক কিছু। দীর্ঘদিন এই সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা আনন্দ বিনোদন থেকে বঞ্চিত থাকলেও তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আনন্দ বিনোদন দিতে এগিয়ে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সোমবার (৪ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধে অবস্থিত পৌর শিশুপার্কে শিশুসদনের শতাধিক শিশুর সাথে বিনোদনসহ দুপুরের একবেলা ভালো খাবারের আয়োজন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দিনব্যাপী বিনোদনের সুযোগ পেয়ে আনন্দ উল্লাসে মেতেছিল এতিম শিশুরা। শিশুপার্কে হেসে খেলে আনন্দে সাথে এতিম শিশুরা দিনপাড় করেছে।

আকস্মিক আনন্দ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানান, এমন আনন্দ কখনও তারা পায়নি। খুব খুশি তারা। কেউ কোনোদিন তাদের এতো খুশি করতে পারেনি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলায় আমারও বাবাকে হারিয়েছি। তাই আমি বুঝি এতিমের কষ্ট। অনেকের তো মা-বাবা আত্মীয় পরিজন সব আছে কিন্তু এতিম শিশুদের আপনজন নেই। তাই তাদের আবদারেরও কোনো জায়গা নেই। এতিম শিশুরা যেন আনন্দের সাথে চলতে পারে এজন্য আমি এমন উদ্যোগ নিয়েছি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!