শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড়; মেঝেতে বিছানা পেতে সেবা দেয়া হচ্ছে

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অতিরিক্ত রোগীর ফলে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা সেবা প্রদান করতে হচ্ছে সাধারণ রোগীদের।

শনিবার সরেজমিনে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত বেড না থাকায় মেঝেতেই রোগীকে বিছানা করে চিকিৎসা দেয়া হচ্ছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন বাশুরিয়ার সালমা খাতুন। তিনি জানান, গত দুই দিন আগে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড না থাকায় মেঝেতেই বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। এখন কিছুটা সুস্থ অনুভব করছেন। তবে মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যায়। প্রচণ্ড গরমে তার খুব কষ্ট হচ্ছে।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৭ লাখ লোকের বসবাস। এই ৭ লাখ লোকের জন্য একটি মাত্র সরকারি হাসপাতাল রয়েছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাসুদ রানা জানান, প্রচণ্ড গরমে ডায়রিয়া, পেটের ব্যথাসহ বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৬৫ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছে। বেড না থাকায় অনেককেই মেঝেতে বেড করে চিকিৎসা দিতে হচ্ছে। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, হাসপাতালে ২০ জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে ১১ জন আছেন। তাই রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং থাকায় প্রসূতি মায়েদের সিজারিং অপারেশন ব্যাহত হচ্ছে।

জেনারেটর থাকলেও পর্যাপ্ত পরিমাণ জ্বালানির বরাদ্দ না থাকায় শুধু রাতে চালানো হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!