শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এর উদ্যোগে এই ফ্রি ডেন্টাল অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পে শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী প্রমুখ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল ইউনিট এর ডেন্টিস্ট মালিহা ফারজানা রিশিতা, বিডিএস এর নেতৃত্বে এইচটিআই এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি, মো. নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমার সার্বিক সহযোগিতায় ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেক আপ, ব্রাশ করার নিয়ম এবং দাঁতের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

ডেন্টাল চেক আপ শেষে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!