শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

রাজশাহীতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এপিএ সংক্রান্ত কর্মশালা

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

জনসেবার মান উন্নয়নে রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টায় মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল’র  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ে উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এএসএম ফেরদৌস এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়নের গাইডলাইন উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব খোরশেদ আলম খান। এছাড়াও উপস্থিত অংশগ্রহণকারীদের এপিএর সার্বিক বিষয়ের উপর দিক নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. জিয়াউল হক ।

এছাড়া বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

কর্মশালায় রাজশাহী বিভাগের ৬৭ উপজেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৮ জেলার ৮ জন এপিএ টিম লিডার, ৮ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এপিএ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!