শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

রাজশাহীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিভাগে খাদ্যের ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার (খাদ্য নিরাপদ মোবাইল ল্যাবরেটরি) এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এর ফলে রাজশাহীর সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যে ভেজাল আছে কিনা তা পরীক্ষা  করার সেবা পাবেন এবং পরীিক্ষা করা ওই খাদ্য গ্রহণ করতে পারবেন।

সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) ফয়সাল মাহমুদ, স্বাস্থ্য বিভাগ রাজশাহীর পরিচালক ডা. আনোয়ারুল কবীর, বিভাগীয় প্রাণী সম্পদ দফতর রাজশাহীর ড. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক, বিভাগীয় মৎস্য দফতর রাজশাহীর উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বিএসটিআই আঞ্চলিক অফিসের পরিচালক জহুরা সিকদার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাদরুল ইসলাম, নানকিং চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. এহসানুল হুদা দুলু, রাজশাহী বিভাগীয় কনজিউমার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!