শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

রাজশাহীতে বিভিন্ন পূজা মন্ডপে জেলা পরিষদের চেক বিতরণ

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী জেলার ও মহানগরীর বিভিন্ন পূজামন্ডপে জেলা পরিষদের পক্ষ হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্দির ও পূজামন্ডপের অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির ও মন্ডপ কমিটির হাতে অনুদানের এই চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগরীর ৭৭ টি এবং জেলার ৪৬টিসহ সর্বমোট ১২৩ টি মন্দির ও পূজামন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!