শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

রাজশাহীতে প্রতিবন্ধী সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে)  বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত দুই পর্বে রাজশাহীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় ১ম পর্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ এর উপর আলোচনা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী  বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ হুমায়ুন কবীর।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমে ‘র  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশ ‘র পরিচালক (প্রশাসন) মুহম্মদ হিরুজ্জামান (এনডিসি)।

২য় পর্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর আলোচনা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশ ‘র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন খান।

রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল’র সভাপতিত্বে কর্মশালায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ’র যুগ্মসচিব মোস্তফা কামাল।

কর্মশালায় জেলা প্রশাসন, রাজশাহী, জেলা সমাজসেবা, রাজশাহী এবং জাতীয় প্রোতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ব্যক্তিগণও উপস্থিত ছিলেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!