শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
তারুন্যের উৎসব উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে সোমবার (৬ জানুয়ারি) সকালে শহীদ কামরুজ্জামান স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সময় তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই শারীরিক শক্তির পাশাপাশি খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। এছাড়াও খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা অর্জন করতে হবে। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না। এক্ষেত্রে অনুশীলনের কোন বিকল্প নেই। তাই ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি খুলনা বিভাগ ও ঢাকা নর্থ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, বিসিবি অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের নির্বাচক নাদিফ চৌধুরী, বিসিবি ও অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

শিপ্র/আবছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!