শিরোনাম :
নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে অপপ্রচার ঠেকাতে সংবাদকর্মীদের অঙ্গীকার

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

রাজশাহীর পেশাদার সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুরু হয়েছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার অঙ্গীকার করেছেন সংবাদকর্মীরা। অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেন সাংবাদিকরা। শনিবার (১৭ আগস্ট) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম।

আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, মামুন-অর-রশিদ ও তানজিমুল হক; জ্যেষ্ঠ সাংবাদিক বদরুল হাসান লিটন, আনিসুজ্জামান, সৌরভ হাবিব, বুলবুল হাবিবকে নিয়ে সামাজিক মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

সভায় বক্তব্য দেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন অ্যান্ড ডিজিটাল জার্নালিস্ট ফোরামের সদস্য সচিব মতিউর মর্তুজা, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক বদরুল হাসান লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক দুলাল আব্দুল্লাহ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীরা সংখ্যায় বেশি নয়। নিজেদের পেশার মান রক্ষার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে।’

সভায় সাংবাদিকরা বলেন, ‘সাংবাদিকরা রাজশাহীতে সব সময় পেশাদারত্বের সঙ্গে কাজ করে আসছেন। সব রক্তচক্ষু উপেক্ষা করে অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের বিরুদ্ধে কলম চালিয়েছেন। তাদের কলম থামিয়ে দিতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের বাইরে থেকে চরম মিথ্যাচারে ভরা লেখা সামাজিকমাধ্যমে পোস্ট করা হচ্ছে। কিন্তু এসব করে সাংবাদিকদের থামানো যাবে না। সাংবাদিকরা সব সময় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সত্য কথা বলবেন।’

এ ছাড়া সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহীর পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের করণীয় নিয়ে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!