নিজস্ব প্রতিবেদক
যুগ্ম সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে পদায়িত হয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। সম্প্রতি তার এই পদোন্নতিতে রাজশাহী থেকে বিদায় নিলেন তিনি।
তরফদার মো. আক্তার জামীল বিগত ১ বছর রাজশাহীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) পদে কর্মরত ছিলেন। তিনি রাজশাহীতে কর্মরত অবস্থায় অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার কৃতি সন্তান তরফদার জামীল রাজশাহীতে কর্মকালীন সময়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এর দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক পদসহ তিনটি কলেজ এবং ১টি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমে যুক্ত থেকে তরুণ ও যুবকদের সহায়তা করে আসছিলেন। অতি অল্পসময়ে সরকারের এই কর্মকর্তা সকলের মন জয় করে নিতে সমর্থ হন।। পাশাপশি তার কর্মনিষ্ঠায় তিনি তরুণ ও যু্বক সমাজের আইকনে পরিণত হয়েছিলেন। তার বদলিতে রাজশাহীবাসী একজন সৎ, সদালাপী, কর্মবীর মানুষকে হারালেন।
শিপ্র/শাহোরা/তমোআজা/