শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

মিয়ানমারে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৭৪

Reporter Name / ২০২ Time View
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

মিয়ানমারে সুপার টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে ৮৯ জন। রবিবার (১৫ সেপ্টেম্বর) সিএনএন রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গৃহযুদ্ধকবলিত মিয়ানমারে বন্যার কারণে ৪৫০টিরও বেশি ওয়ার্ড ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মিয়ানমার নিউজ এজেন্সি (এমএনএ)। নিখোঁজ ৮৯ জনকে উদ্ধারে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬৫ হাজার ঘরবাড়ি।

ঘূর্ণিঝড় ইয়াগি মিয়ানমারে আঘাত হানার আগে ভিয়েতনাম, চীনের হাইনান এবং ফিলিপাইনে তাণ্ডব চালায়। এটি এশিয়ায় এ বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্যান্য কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। বন্যার ক্ষয়ক্ষতি সামলাতে বিদেশি সহায়তা চেয়েছে জান্তা সরকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রাজধানী নেইপিদো অন্যতম।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন এবং হারিকেনের শক্তি বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, মিয়ানমারে চলমান তিন বছরের গৃহযুদ্ধে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এতে কয়েক হাজার মানুষের মৃত্যু এবং ২৬ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে।

অন্যদিকে, ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে ঝড়, ভূমিধস এবং আকস্মিক বন্যায় ২২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!