শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

মন্ত্রিপরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ফারজানা শারমিন পুতুল

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়ে ৪১ বছর বয়সে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নজর কাড়েন পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র নারী বিজয়ী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো এই আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন।

২০০৮ সালের নির্বাচনের পর থেকে আসনটি বিএনপির দখলে ছিল না এবং পরবর্তী নির্বাচনগুলোতেও দলটি জয় পায়নি।

ফারজানা শারমিন পুতুল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল-এর মেয়ে। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য অনুসরণ করে এবার নিজেই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!