শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ভারতে রাজস্থানের স্কুলের ভবনধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২৮

Reporter Name / ২১৮ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার পিপলোদি গ্রামে একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের একাংশ ধসে পড়ে শিশু শিক্ষার্থীসহ সাত শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণিকক্ষের ওপরের অংশ হঠাৎ ধসে পড়লে ৩৫ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

পুলিশ জানায়, ঘটনার সময় স্কুলে সকালের প্রার্থনা চলছিল। সেই মুহূর্তে ভবনটি ধসে পড়ে, এবং শিক্ষার্থীরা ধ্বংসস্তূপে আটকা পড়ে।

মনোহরথানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দকিশোর বর্মা বলেন, ‘এখন পর্যন্ত সাতজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।’

তারা হলো- পায়েল (১৪), প্রিয়াঙ্কা (১৪), হরিশ (৮), সোনা ভাই (৫), মিঠুন (১১) কার্তিক (১৮) ও মীনা (৮)।

জানা গেছে, ঘটনার পর আতঙ্কিত অভিভাবক, শিক্ষক এবং গ্রামবাসীরা মিলে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে শিক্ষার্থীদের বের করার চেষ্টা করেন। সরকারি সহায়তা পৌঁছানোর আগেই আহতদের অনেককে বেসরকারি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালে ভর্তি ৯ জন শিক্ষার্থী আইসিইউতে রয়েছেন এবং তাদের কয়েকজনের অস্ত্রোপচার চলছে।

ধসে পড়া ভবনটি ১৯৯৪ সালে পঞ্চায়েতি রাজ দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার অপরিহার্য ছিল। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ভবনের গঠন আরও দুর্বল হয়ে ধসে পড়ে। তবে ২০১১ সালে নির্মিত একটি নতুন শ্রেণিকক্ষ অক্ষত রয়েছে।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মীনা গার্গসহ পাঁচজন শিক্ষক- জাভেদ আহমেদ, রামবিলাস লাভানশি, কনাইয়ালাল সুমন ও বদরিলাল লোধাকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা বিভাগ।

এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। [সূত্র: হিন্দুস্থান টাইমস]

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!