শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে দেড় লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

Reporter Name / ২৯৪ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোন।

শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে এতথ্য জানানো হয়।

মারিশ্যা জোন কর্তৃপক্ষ জানায, জোন কমান্ডারের দিক নির্দেশনায় হাবিলদার আমান উল্লাহ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্ট এ কাঠ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৮১ দশমিক ১৭ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬২ হাজার ৩৪০ টাকা।

মারিশ্যা জোন জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!