নিজস্ব প্রতিবেদক।
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি এই বার্তা দিয়ে জানাই সবাই কে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব।
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় এভাবে সুরে ও ছন্দে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাসপা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালেদ মাহমুদ।
এক শুভেচ্চা তিনি নরসিংদীবাসী সহ জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কর্মচারীদেরকে জানান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য একটি বিশেষ আনন্দ ও উৎসবের দিন। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষ আমরা মুসলিমরা ঈদুল ফিতরের দিনে মনের সুখে পরিবার প্রিয় জন আত্মীয়-স্বজন নিয়ে দিনটিকে উদযাপন করে থাকি। ঈদ মানেই উৎসব, আনন্দ এবং প্রিয়জনের সঙ্গে মিলনের দিন।
তাই এই ঈদকে সামনে রেখে তিনি বলেন, ঈদ উৎসবের মাধ্যমে আমরা সবাই মিলিত হই, আসুন সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এবং নতুন করে একটি বন্ধনের সূচনা তৈরি করি,, যা সমাজে সাম্যের বার্তা ছড়িয়ে দিবে। থাকবে না আমাদের মাঝে কোন হিংসা বিদ্বেষ আজ এই মুহূর্তে আমরা সবাই ঐকতান একতাবদ্ধ হই। আমাদের এই একতা হোক কঠিন ইস্পাতসম।
তাই আপন মনে গেয়ে উঠতে চায়, ঈদের চাঁদ উঠেছে, হাসির বন্যা বয়ে চলেছে।
তোমার জীবনে সুখ-শান্তির চাঁদ যেন সদা জ্বলজ্বল করে। ঈদ মোবারক!
শিপ্র/শকহোরা/