শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বাঘাইছড়ির শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালেন সেনাবাহিনী

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে শীতার্তদ মানুষের মাঝে হাড়কাঁপানো এই শীতে উষ্ণতা ছড়ালেন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। উক্ত ব্রিগেড পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্পের (২০ ইসিবি) বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাঘাইছড়ির মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হত দরিদ্র অসহায় শীতার্ত  মাানুষের মাাঝে উঞ্চতার  পরশ বুলিয়েছেন।

এসময় স্থানীয়র পাঁচ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে হাড়কাঁপানো এই শীতে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এতে শীতার্ত এই মানুষগুলো কিছুটা হলেও এই শীতে উঞ্চতারছোয়া পায়।

এসময় শীতবস্ত্র  ছাড়াও  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ির মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০ ইসিবি আয়োজিত দুস্থ অসহায় পাঁচ শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশন, ভৌত অবকাঠামো বিভাগের, সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম শাসম।

আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত), সড়ক পরিবহন উইং, পরিকল্পনা কমিশন উপ- প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন সিনিয়র সহকারী সচিব মো. ওয়াসিকুল ইসলাম, ৩৪ ব্রিগেড পিডি সীমান্ত সড়ক প্রকল্প কর্নেল তানিম শাহরিয়ার, ৩৪ ব্রিগেড স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লে. কর্নেল আবু খালেদ আল-মামুন।

এসময় অতিথিরা ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত সীমান্ত সড়ক প্রকল্প নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!