রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা।
মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিপ্র/শাহোর