নিজস্ব প্রতিবেদক
সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বাংলাদেশ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পদক ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালেদ মাহমুদ’র পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
রমজানের এক মাস সিয়াম সাধনা পর মুসল্লিম জাহানের ধর্মপ্রাণ মুসমানরা পালন করতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এটি সারাবিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনটিতে ধনী ও গরিব এই ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলমান এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে।
হিজরী সনের প্রথম দিন শাওয়াল মাসের ১ তারিখে সারাবিশ্বে ঈদ উৎসব পালিত হয়। পবিত্র ঈদুল ফিতর ও হিজরী নতুন বছর উপলক্ষে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সকল কর্মচারী ও ইউনিয়নবাসীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পদক খালেদ মাহমুদ।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি এক শুভেচ্ছা বার্তায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উৎসব পালন করার আহবান জানিয়েছেন।
খালেদ মাহমুদ বলেন, ঈদ শুধু মাত্র উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে। সকলকে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করার আহবান জানান তিনি।
শিপ্র/শাহোরা/