শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বড়দিন উপলক্ষে সীমান্তে বিজিবির আর্থিক সহায়তা

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

বড়দিন উপলক্ষে পাহাড়ি জেলা রাঙ্গামাটির বাঘাইহাটের দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি জনপদে খ্রিস্টান সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫৪ বিজিবি।

রবিবার (২০ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত বেথলিং পাড়ায় বসবাসরত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি জানায়, খ্রিস্টধর্মীয় সম্প্রদায়ের দরিদ্র ও অসহায় মানুষের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে অধিনায়কের নির্দেশনায় নিউথাংনাং পাড়া বিওপির কমান্ডার এ আর্থিক সহায়তা বিতরণ করেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। সে লক্ষ্যে বিজিবি সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শিপ্র/শাহোরা/মোমামি/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!