শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বগুড়ায় ৪৪ বছর পর ইমামকে রাজকীয় বিদায়

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়ার কাহালুতে ৪৪ বছর ধরে ঈদের নামাজ পড়ানো ইমাম মাওলানা আবুল হোসেনকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠ কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দিয়েছে।

সোমবার (৩১ মার্চ) উপজেলার নারহট্র ইউনিয়নের শিলকঁওর গ্রামে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে তাকে বিদায় দেওয়া হয়। এ সময় কমিটির সদস্যরা তাকে গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

জানা যায়, ইমাম আবুল হোসেন বগুড়া পৌর সদরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালশা গ্রামের বাসিন্দ।

বিদায়ের আগে ইমাম আবুল হোসেন মুসল্লিদের উদ্দেশে বলেন, আমার বয়স হয়েছে। আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসায় আজ আমি ধন্য। আমি ৪৪ বছর আপনাদের ঈদগাহ মাঠের ইমাম হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই সবার কাছে ক্ষমা ও দোয়া চাই।

পরে ঈদগাহ মাঠ কমিটির সদস্যরা গাড়িতে করে বিবিরপুকুর হয়ে বগুড়া নওগাঁ মহাসড়ক দিয়ে মোটরসাইকেল শোভা যাত্রায় বিভিন্ন শ্লোগান দিয়ে আবুল হোসেনকে তার গ্রামের বাড়ি পৌঁছে দেয়।

আবুল হোসেন ১৯৮১ সালে ওই ঈদগাহ মাঠের ইমাম হিসেবে নিযুক্ত হন। বিদায়ী ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠ কমিটির এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকসবাসী।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!