শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বগুড়ায় ২ শিশুর গলা কাটা তাদের মায়ের মরদেহ উদ্ধার

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়ার শাজাহানপুরের একটি বাড়ি থেকে দুই শিশুর গলা কাটা ও তাদের মায়ের ওড়না দিয়ে গলা প্যাঁচানো মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দিকে উপজেলার খৈলশাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহ‌তের স্বামীকে হেফাজ‌তে নি‌য়ে‌ছে পুলিশ।

নিহতরা হ‌লেন- একই গ্রা‌মের শাহাদত হোসেন কাজ‌লের স্ত্রী সা‌দিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশুর গলা কাটা ও তাদের মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ফুফু আলপনা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী শাহদতের সঙ্গে সাদিয়ার ঝগড়া লেগেই থাকত। শাহাদত গত শুক্রবার ছুটিতে বাড়ি আসেন। গতকাল রা‌তে এবং আজ সকা‌লেও তাদের ম‌ধ্যে ঝগড়া হয়।

বগুড়ার অ‌তিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান ব‌লেন, “আমরা ঘ‌রের ম‌ধ্যে তিন‌টি লাশ পে‌য়ে‌ছি। দুই শিশুর গলা কাটা ছিল। তাদের মা‌য়ের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাদের লাশ খা‌টের ওপ‌র ছি‌ল। কে বা কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে আমরা এখনো প‌রিষ্কার না। ময়নাতদ‌ন্তের পর প্রকৃত কারণ জানা যা‌বে।”

তিনি বলেন, “আমরা জান‌তে পে‌রে‌ছি, নিহ‌তের স্বামী শাহাদাত ঘ‌রের ভেত‌রে তা‌দের লাশ দেখার পর অসুস্থ হ‌য়ে প‌ড়েন। তি‌নি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন। তা‌কে আমরা আমা‌দের হেফাজতে রে‌খে‌ছি। এ ঘটনার মূল রহস‌্য উদঘাট‌নে আমাদের তদন্ত চল‌ছে।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!