শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বগুড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, পরকিয়া প্রেমিক ও তার ২ সহযোগির মৃত্যুদণ্ড

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়ায় আশিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড এবং ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই  সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টায় অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো- সারিয়াকান্দির কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামি মিনা বেগম মৃত আশিকের স্ত্রী।

এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুর রাজ্জাক খান।

এই আইনজীবী জানান , পরকীয়ার জেরে মিনা বেগমের সাখে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সাথে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নিয়ে, ২০২০ সালের ২ অক্টোবর বিকালে আশিক ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাওয়া যায়নি। নিখোঁজের দু’দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহতের ভাই আনিস উদ্দিন রাতেই বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ ৪জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এই প্রদান করেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!