শিরোনাম প্রতিদিন ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন, বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান এবং আশরাফুজ্জামান। এদের মধ্যে দুইজনের বাড়ি গাইবান্ধা জেলায় এবং একজন বগুড়া সদর উপজেলার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেন।
আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিপ্র/শাহোরা/