শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

প্রতিবন্ধী ব্যক্তির পথচলায় হুইল চেয়ার উপহার দিলেন ইউএনও

মো. ফরিদ উদ্দিন / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

রায়পুরা প্রতিনিধি

নরসিংদী রায়পুরায় বিপুল হাসান (৪৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী’র পথচলায়  একটি হুইলচেয়ার উপহার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।(২২ এপ্রিল) দুপুরে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ারটি উপহার হিসেবে তুলে দেন।

শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসান উপজেলার দূর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। তিনি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

জানা যায়, আজ থেকে বিগত চুয়াল্লিশ বছর পূর্বে উপজেলার দূর্গম চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মৃত রশিদ ভেন্ডারের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম নেয়।কিছুদিন যেতে না যেতে ছেলেটির মা-বাবা অনুধাপন করতে পারেন তাদের সেই আদরের শিশু সন্তানটি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে বেড়ে উঠছে।শিশু বিপুল হাসান আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে। তার এই বেড়ে উঠার সাথে সাথে চলায় ফেরায় সমস্যা দেখা দেয়। এক কষ্টকর জীবন বয়ে বেড়াতে থাকে বিপুল হাসান।

প্রতিবন্ধী বিপুল হাসান জানান, তার এই কষ্টকর জীবন বয়ে বেড়াতে গিয়ে একদিন পরিচয় সাংবাদিক শফিকুল ইসলামের সাথে। দৈনন্দিন জীবনে চলাফেরায় এই কষ্টকর জীবনের চিত্র তুলে ধরেন। পরে সাংবাদিক শফিকুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সাথে শেয়ার করেন।

ইউএন্ও মাসুদ রানা শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসানের কষ্টকর জীবনের কথা বিবেচনায় নিয়ে তার দিকে মানবতার হাত বাড়িয়ে দেন।তার চলাচলের সুবিদার্থে উপহার হিসেবে তুলে দেন একটি হুইল চেয়ার।

এদিকে উপজেলা প্রশাসন পক্ষ থেকে হুইল চেয়ার উপহার পেয়ে শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসানের খুশি যেন ধরেনা। তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ ব্যাপারেেইউএন্ও মো. মাসুদ রানা জানান,  শারীরিক প্রতিবন্ধী বিপুল হাসানের দৈনন্দিন জীবনে চলাফেরা করা খুবই কষ্টসাধ্য ছিল।দৈনিক “প্রতিদিনের সংবাদ” পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলামের মাধ্যমে আমি তার এই কষ্টকর জীবনের কথা অবগত এবং সেটিকে বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করি। এমন অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, প্রবীণ সাংবাদিক সাধন দাস, রায়পুরা প্রেসক্লাব উপদেষ্টা জয়নাল আবেদীন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ সালেক আহমেদ পলাশ, সদস্য শফিকুল ইসলাম, কন্ঠশিল্পী সাংবাদিক মো. দিদার মিয়া সাংবাদিক প্রণয় ভৌমিক, রায়পুরা পৌর যুবদল সভাপতি মো. সাইফুল ইসলাম (সোহেল)সহ উপজেলার রাজনৈতিক দলের নেতাবৃন্দ ও সুশীল সমাজের সাধারণ মানুষ এমন মানবিক কাজ ও মানবতার হাত বাড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!